একজন প্রকৃত মুমিন ব্যক্তি সদা সর্বদাই আল্লাহ পাকের ওপরই ভরসা রাখে। যিনি আল্লাহর সার্বভৌমত্ব সম্পর্কে নিশ্চিত এবং আল্লাহর ক্ষমতা সম্পর্কে আস্থাশীল, তিনি সর্বশক্তিমান আল্লাহর ওপরই ভরসা রাখবেন। কোন মানুষ কিংবা মানুষের রচিত আইন, বিচার, বা ক্ষমতাবান মানুষের কাছে তিনি কখনো মাথা নত করবে না। কারণ একজন মুমিনের একমাত্র জবাবদিহিতা এবং দাবীদাওয়া জানাতে হবে আল্লাহর কাছে। আর কারো কাছে নয়। আল্লাহই ভাল মন্দ করার সর্বোচ্চ অথরিটি। এইটুকু যারা বিশ্বাস করে, তারাই প্রকৃত মুমিন। বাদবাকিরা মুমিন নামের কলঙ্ক।
অন্যদিকে একজন নাস্তিক সর্বদাই আস্থা রাখেন যুক্তি প্রমাণ এবং মানুষের তৈরি নিয়ম কানুনের ওপর। যা ক্রমশ সংশোধন করা সম্ভব। মানুষের মানবিক বোধ এবং বিবেকের ওপর। মানুষের শুভ চিন্তার ওপর। জ্ঞান প্রজ্ঞা যুক্তি এবং মানুষের মননশীলতা ভাল মন্দ বিচারের একমাত্র অথরিটি।
গত কিছুদিন ধরে বিভিন্ন সূত্র থেকে জানতে পারলাম, মুমিনগণ ইদানিং বিভিন্ন জায়গায় নাস্তিকদের বিরুদ্ধে কান্নাকাটি করে বেড়াচ্ছে। কখনো তারা নালিশ দিচ্ছে, কখনো দু-চারজন ঘরে বা রাস্তায় হুমকি দিচ্ছে। কখনো বিচার দিচ্ছে কান্নাকাটি করে সাধারণত আমরা যাদের ক্ষমতাবান বলি ওদের কাছে গিয়ে। নাস্তিকরা নাকি ইসলামের লুঙ্গি খুলে দিচ্ছে, এই দুঃখে তাদের নাকের জল আর চোখের জল সব একত্র করে তারা হাত পা ছড়িয়ে কান্না করছে। আল্লামা শফীদের কাছে ফোন করে হাউমাউ করে কাঁদছে। সেই সাথে, নাস্তিকদের প্রোফাইল খুঁজে খুঁজে রিপোর্ট করছে। ফেইসবুকের ইহুদী নাসারা নাস্তিক অথরিটির কাছে অনুরোধ করছে, যেন নাস্তিকদের প্রোফাইল বন্ধ করে দেয়া হয়।
এসব থেকে বোঝা যায়, মুমিনরা আল্লাহর প্রতি ভরসা রাখতে পারছে না। তারা বুঝতে পেরেছে, আল্লাহ কোন ফেরেশতা বা আবাবিল পাখি পাঠিয়ে নাস্তিকদের দমন করবেন না। আল্লাহ নাস্তিকদের মাথায় ঠাডা ফেলবেন না। মুমিনরা যে এভাবে আল্লাহর সার্বভৌমত্বে অবিশ্বাসী হয়ে উঠছে, এটা আমাদের জন্য সুসংবাদ। আমাদের জন্য আনন্দের।
প্রিয় মুমিন ভাইয়েরা, আপনারাও আসলে নাস্তিকতার পথে অনেকদূর চলে এসেছেন। নইলে আপনারা আল্লাহর ওপরই ভরসা রাখতেন। আল্লাহর কাছে বিচারের দাবী জানাতেন। তা না জানিয়ে জনে জনে বিভিন্ন মানুষের কাছে বিচার দেয়ার প্রবণতাই আমাদের জন্য এক বিজয়। আপনাদের অবিশ্বাসের পথে স্বাগতম।
আল্লাহ আপনাদের জন্য কোন সাহায্য যেহেতু পাঠাচ্ছেনই না, কোন ফেরেশতা জ্বীন দৈত্য দানব কিছুই না, তাই নিজেদের যুক্তিকেই শক্তিশালী করুন। নইলে নাস্তিকদের সাথে কুলিয়ে ওঠা কঠিন। এই ব্যাপারটা যত তাড়াতাড়ি বুঝবেন, আপনাদের জন্য ততই ভাল।
No comments:
Post a Comment