------বাংলা লতিফা ০১
-------।।জাহিদ রুদ্র।।
"অতএব কোথায়"
-----------------------------------
স্বপ্ন ভেঙ্গে গুড়ো হয় প্রেমহীন কুঠারে, নিষ্ঠুরতায় চূর্ণ অমানবিকতা
অমানবিকতার অবাঞ্ছিত দাবানলে জ্বলে সম্প্রীতির পৃথিবী।
ক্ষুধার্ত পৃথিবী সভ্যতার ডাস্টবিনে জীবন ক্ষুধা মিটায়।
জ্বলে পুড়ে ছাই ঈর্ষার প্রকোপে মানুষ ও মানবিকতা।
কোথায় সুশীলেরদল পড়ে আছো, উচ্ছিষ্ট সভ্যতার ডাষ্টবিনে?
নাকি বন্দি বিবেকের প্রতিবন্ধী সভ্যদের ভীড়ে কোনও কফিনে?
-----------------------------------
তাং-- ০৩-০৯-১৮ ইং
করিমগঞ্জ,আসাম (ভারত)
●●●●●●●●●●●●●●●●●●●●
২|
শেষ বিকেলের মেঘের চিঠি
একরাশ বেদনা ভরা স্মৃতি।
হৃদয় অডিটোরিয়ামে পাঁজরের ফাঁকে ফাঁকে
ক্যেরলের যন্ত্রণা সুর অবিরত বাজে।
নকশিকাঁথা রুমালটা কেবল কুহেলিকা
ঠোঁট যুগল কাঁপতে চাইলো তবু হৃদয়হীনা।
★★★★★★★★★★★★★★★★★★★★
৩। প্রশ্নবোধক চিহ্ন ?
৹৹৹৹৹৹৹৹৹৹৹৹৹৹৹৹৹৹৹৹
আজ নীরবে মানব সইছে
হেঁয়ালি বিবেকের প্রশ্নবোধক চিহ্নে
শুকাচ্ছে ক্রমে মাটির দোষে
অভিনব অভিনয়ে সারাংশ বিপর্যয় রক্ত আর অন্ধকারে।
গ্রহণে শুক্লপক্ষ বাঁকা চাঁদ বৃত্তের প্যাঁচে
পোড়া লাশের উৎকট গন্ধে কনস্যানট্রেশন কনভার্ট ডিটেনশনে।
◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆
৪| অমৃত চাই
***************************
না না যেও না ওই মৃত্যু উপত্যকায় ভাই
বিষ খেতে পারিনা অমৃত চাই
ক্ষণস্থায়ী হেঁচকির প্রতিফলন নাই
তৎক্ষণাৎ মিথ্যে লোনা জলে তৃষ্ণা মেটাই।
..
আহ্লাদে মমতাহীন চোখে বিষাক্ত বহ্নিশিখা
হিংসারা ও প্রতিষ্ঠিত চাপছে কুহেলিকা।
//////////////////////////////&&&&&&&
৫| বেকারত্ব
●●●●●●●●●●●●●●●●●
ডুবন্ত রবিটার মতো ভাগ্য ও নিষ্ফল
সার্টিফিকেটের কম্পিটিশনে শোকে বিহ্বল,
নষ্ট বিশ্বের ভ্রষ্ট মগজ চুল ছেড়ে প্রত্যেকেরে
যৌবনজ্বালা অগত্যা অসহ্য উপদ্রবে।
..
ঠিক আছে ভূগোলটার রঙ আর ছবি
আদিমতা বিরাজিত শব্দ পতনে কবি ও অকবি।
৹৹৹৹৹৹৹৹৹৹৹৹৹৹৹৹৹৹৹৹৹৹৹৹৹৹৹৹৹৹৹৹৹৹৹৹৹৹৹৹৹৹
৬| এপিটাফ
●●●●●●●●●●●●●●●●●●●●
বাগযুদ্ধে দু'মেরু ভবিষ্যৎ নির্ধারণে
অভিযোগ আঙ্গুল তোলে ফেষ্টুন প্লেকার্ড কালো পতাকা উঁচিয়ে
রাজধানী ভাড়াটে শক্তি বলে
সভা-মঞ্চ উত্তপ্ত আত্মজ তাণ্ডবে।
..
এ্যাকুরিয়ামে মাছ বাঁচো নিশ্চিত দানা দেবে
এপিটাফ ব্যাঙ্গাত্মক পুড়ো ফুটপাতে।
৹৹৹৹৹৹৹৹৹৹৹৹৹৹৹৹৹৹৹৹৹৹৹৹৹৹৹৹৹৹৹৹
৭| আয়োজন অপ্রয়োজনে
◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆
কেন আয়োজন এই প্রাক্কালে
আগমনীর পুণ্য লগ্নে
কি লাভ অপ্রয়োজনে বন্দিবে
সে ও যাবে বৃদ্ধাশ্রমে রেখে !
..
অসুর মরেনি আজও দিব্যি দাপটে
আঁচলে রক্তমাখা কাঁদছে বিসর্জন ঘাটে।
৹৹৹৹৹৹৹৹৹৹৹৹৹৹৹৹৹৹৹৹৹৹৹৹৹৹৹৹৹৹৹৹৹৹৹
৮| মধ্যবিত্ত প্রেম
●●●●●●●●●●●●●●●●●
ইচ্ছে টা সদিচ্ছায় রইলনা
আফসোস ভালোবাসা পারিনি কখনও
মধ্যবিত্ত প্রেমে দমেমরা এখনও,
মাঝে মাঝে কিঞ্চিৎ অঙ্কুর টা ও সইলনা।
..
আজও চঞ্চলতা তড়িৎ অন্বেষায়
জেগে দেখি আমি কোথায়?
৹৹৹৹৹৹৹৹৹৹৹৹৹৹৹৹৹৹৹৹৹৹৹৹৹৹৹৹৹৹৹৹৹৹
৯| সমবাহু
●●●●●●●●●●●●●●●●●●●●●
জীবন যাপনে নৈঃশব্দ কেঁটে হর্ণ বাজায়
অশ্লীল আগুনে
মনগড়া শ্লোক বিশ্লেষণে ইহজন্ম
পরিণত হেমলকে।
..
ভয়ংকর রাত্রি-যুদ্ধে ওরা পণ্য ভোগ
এই সমবাহু রসনায় অর্থহীন মাতাল সুখ।
৹৹৹৹৹৹৹৹৹৹৹৹৹৹৹৹৹৹৹৹৹৹৹৹৹৹৹৹৹৹৹৹৹৹৹}
১০| পরকীয়া সাপোর্ট অন্তত
■■■■■■■■■■■■■■■■■■■■
ভালোই তো আর ঝামেলা নেই
পাওয়ার টা সিজ এমনই,
দূষিত বীর্যে আর ডায়াবেটিস
বেপরোয়া নিম্ন প্র্যাক্টিস।
..
বেটাদের নিম্নাঙ্গ অকেজো
রায়ে টাইট পরকীয়া সাপোর্ট অন্তত৷
©©©©©©©©©©©©©®©©©©©©
১১| কোনটা আসল
◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆
ধর্ম তে কি সুখ আছে ভাই
আসল ধর্ম কর্মতে
জাতের বড়াই ছেড়ে সবাই
সুখ তো মানব ধর্মতে।
..
হিংস্রতা আর রাহাজানি, আছে ; গ্রন্থ--কেতাবে !
লোহিতে কি ফারাক শুনি, বল্ না কে দেখাবে ।
৹৹৹৹৹৹৹৹৹৹৹৹৹৹৹৹৹৹৹৹৹৹৹৹৹৹৹৹৹৹৹৹৹৹৹৹৹৹৹
১২| যন্ত্রণা সৈকত
◆◆◆◆◆◆◆◆◆◆◆◆
আজও খুঁজি তারে
সারাদিকে, শ্বেতী জোছনা প্লাবনে।
..
খুচরো দুঃখ গুলো সুরার প্রতিটা ফোঁটায়
শান্তি মিছিল নিরবধি যন্ত্রণা সৈকতে,
সময়ের ডাকে অস্তিত্ব লুটায়
মেকি কান্নায় রাজসুখ শেষ দশায় কাটে।
৹৹৹৹৹৹৹৹৹৹৹৹৹৹৹৹৹৹৹৹৹৹৹৹৹৹৹৹৹৹৹৹৹৹৹
১৩| একটু দিবে ?
◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆
কাঙালে চড়া দাম ব্যস্ত বাজার
সাবধান এবেলার টাটকা সমাচার।
..
মহার্ঘ্য নিষ্কাশনে রেকর্ড স্কোরবোর্ডে
প্রধান আত্মার অশান্ত পিত্তে
ডাষ্টবিন পরিষ্কার স্বচ্ছতা বশে
মাছিগুলো আবারও জিজ্ঞাসে, একটু দিবে ?
৹৹৹৹৹৹৹৹৹৹৹৹৹৹৹৹৹৹৹৹৹৹৹৹৹৹৹৹৹৹৹৹৹৹৹৹
১৪| অবমূল্যায়ন বিবেক
◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆
পঙ্গপালের মতো অদ্ভুত শত্রুরা তাড়া করে ;
অবাধ্য ঝড়ের তাণ্ডবে চাল ছেড়া ছন
ইচ্ছেডানা সুখি, অদ্ভুত টা হিংসায় মরে।
..
ফেরেশতা রা ভালো লোনা জলটা নেই
হৃদয় আর আবেগের ককটেলে সর্বস্বান্ত
আত্মহত্যা কাপুরুষতা, অবমূল্যায়ন বিবেকেই।
৹৹৹৹৹৹৹৹৹৹৹৹৹৹৹৹৹৹৹৹৹৹৹৹৹৹৹৹৹৹৹৹৹৹৹৹৹
১৫| ওরা কারা
◆◆◆◆◆◆◆◆◆◆
ফুটপাতে অর্ধমৃত লাশ
আধঘুমা নৈঃশব্দিক রাত।
..
পুরোটা হলে থাকতো স্বস্তির গোরে
শহুরের দিনান্তে অর্ধাহারে
সর্বহারা ডাকে 'বাঁচাও' কলরবে
বধির অন্ধ আছে ঐ ধারে।
৹৹৹৹৹৹৹৹৹৹৹৹৹৹৹৹৹৹৹৹৹৹৹৹৹৹৹
১৬| ধ্বংসের ইট
◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆
নিয়নের ফ্লেডে যান্ত্রিক শহরটা ব্যস্ত ইপিনাল সেবনে
বেরসিক কোরাসের দিব্যি ব্যেলি ডান্স
প্রতিটা ইট ধ্বংসের সীমানা বেষ্টনে।
ফোরেন লিকারের নিষিদ্ধ পল্লী নিমন্ত্রণে
যৌবন রস নিচ্ছে চান্স
মত্ত উৎসব কীর্তনে।।
৹৹৹৹৹৹৹৹৹৹৹৹৹৹৹৹৹৹৹৹৹৹৹৹৹৹৹৹৹৹৹৹৹
১৭| তবু চলছি
◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆
চলছি না বুঝে এক ইতিহাস গড়ার লক্ষ্যে
বাস্তব কলুষিত ভাগ্য নির্মাতার ভুলে
অবাঞ্চিত জয়যাত্রা অতৃপ্ত বক্ষে।
সুরের সারেগামা বে-তাল লয়ে
রাখতে দৃঢ়প্রতিজ্ঞ তাদের শূলে
তবু চলছি বেমানান চক্ষে।
৹৹৹৹৹৹৹৹৹৹৹৹৹৹৹৹৹৹৹৹৹৹৹৹৹৹৹৹
১৮| ওরা কারা
◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆
মুখোশে অবতার সাজে ওরা কারা
দিব্যি নোঙর করে লেম্পপোষ্টে
ওদের নিয়ে যাত্রাপালা করে যারা।
ওরা কারা দিবালোকে বিশেষ সভায় আপন করে
অতিথি আপ্যায়নে পটু তারা
সভ্য পোশাকের নকল করে মরে।
৹৹৹৹৹৹৹৹৹৹৹৹৹৹৹৹৹৹৹৹৹৹৹৹৹৹৹৹৹৹
১৯| স্ব- এ সমাধান
◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆
সাধারণ সাবধান সংবাদ সংশ্লিষ্ট সময়ে
সঙ্গে সেই সব সমস্যা সৃষ্টির সেরা সত্যে
সবই সবংশে সঁপা সংগ্রহ সংক্রমণে।
..
সংকটে সংঙ্কলন সঠিক সক্ষমে
সপুত্র সজাতি সতীর্থ সহোদরে
স্ব-ভাবনা স্বরচিত সমাধান স্বার্থে।
৹৹৹৹৹৹৹৹৹৹৹৹৹৹৹৹৹৹৹৹৹৹৹৹৹৹৹৹৹৹৹৹
২০| ওরা ভালো আছে !
◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆
অসুস্থ গ্রহটা প্রয়াত সময় নিয়ে ভাবে
যৌবনটা কি সাধের ছিলো........
রেহাই মূল্যের বাটখারা আজও ওপর হাতে।
..
হিরোশিমা অবস্থা নানাবিধ সাজে
রাখাইন পেলেস্তাইন ওরা নিলো.......
তবুও বিবেক দেখো ঐতিহ্য ভালো আছে।
২১| অদ্ভুত অনুগল্প
◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆
অথবা একটি পরিদর্শন শেষ,তবু নেই বললেই কি মানায়
শুধু একটি ক্ষণস্থায়ী হেঁচকির এক্সিভিশনে
বৃদ্ধ শকুনের কলতান সুশীলের ভীড়ে।
..
উদয় অস্তের ঠাণ্ডা যুদ্ধে শিরোনাম লোহিতে রাঙা
অদৃশ্যের অদ্ভুত অনুগল্প হজমে
দিনশেষে ফিরে আসা দুঃখ কাতর নীড়ে।
৹৹৹৹৹৹৹৹৹৹৹৹৹৹৹৹৹৹৹৹৹৹৹৹৹৹৹৹৹৹৹৹৹৹৹৹৹৹৹৹
২২| বৈভবে ভক্তি
◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆
বিস্ময়ের চোখ দুটি লাগিয়ে রেখেছি বিচরণে দেখি সব প্লাস্টিক
অন্তঃপুরে মর্যাদার লড়াই আর দ্বিতীয় পন্থায়
বৈভবে ভক্তি অভিনয় আস্থায়।
..
যন্ত্রণার অনুরণন আরও কর্দমাক্ত প্রতিটা ঋতু বদলে
নিঃশ্বাসে বিশ্বাস রোপণে মরিয়া শব্দ মিটিং এ
নিজ সংবিধান রূপায়ণে মারুক এককোষী রে !
৹৹৹৹৹৹৹৹৹৹৹৹৹৹৹৹৹৹৹৹৹৹৹৹৹৹৹৹৹৹৹৹৹৹৹৹৹৹৹৹৹৹
২৩| মি টু
◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆
শ্লোগান টা যে কাঙাল পৌঁছেছে সুদূর অতীতে
অশ্রাব্য ঝংকারে ভাগাড়ে পুড়ে ছাই
নর্দমার ভুঁই ফুঁড়া গন্ধ পাচ্ছে সবাই।
..
ভাণ্ডা ফাটা, সংস্কারী বাবাও বুঝি শামিল তারকার হাটে
শুয়ে থাকা সুশীল বিবেক আটকা বিরাম চিহ্নের প্রশ্নবোধকে
মি টু'র নিমন্ত্রণে আবদ্ধ আড়ালে সূর্য হাসে।
৹৹৹৹৹৹৹৹৹৹৹৹৹৹৹৹৹৹৹৹৹৹৹৹৹৹৹৹৹৹৹৹৹৹৹৹৹
২৪| তিতলিও অস্তমিত
◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆
শান্ত ছুরিকাঘাতে নিহত বিশেষ অতিথি।
মূল্যায়নে অপরাহ্ন পদার্পণে ছবিটাও ফ্যেকাশে
তিতলির স্বপ্নিল পৃথিবী ঢাকা একখণ্ড বিষাদ মেঘে।
..
তীব্র যন্ত্রণায় ধোঁয়াশা অগোছালো রীতিনীতি
আবদ্ধ এক আভিধানিক ইন্দ্রজালে
ভাবি বিস্ময়ে তিতলির অস্তমিত সূর্য ক্ষয়িঞ্চু কালে।
৹৹৹৹৹৹৹৹৹৹৹৹৹৹৹৹৹৹৹৹৹৹৹৹৹৹৹৹৹৹৹৹৹৹
২৫| সুন্দরতা এতেই
◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆
ক্ষুধার্ত গ্রহটার দাম্ভিক লম্ফ অবাক করা ট্রেন্ড
ভিক্ষা থালায় সিকিতে সিদ্ধান্ত ঠিকানা ভিক্টোরিয়া স্টেন্ড
ছিন্ন বস্ত্রে ককটেল ফ্যেশনে।
..
জাল কাগজে অভিসার সাময়িক সেকেন্ড
বেহুঁশ ভদ্র অভদ্র ভাষণে অন্বেষায় ব্র্যান্ড
আর এফ সি আই চলে ভাড়াটে রেশনে।
৹৹৹৹৹৹৹৹৹৹৹৹৹৹৹৹৹৹৹৹৹৹৹৹৹৹৹৹৹৹৹৹৹৹৹
২৬|
অপেক্ষায় বিসর্জন ঘাটে
◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆
আজ বিদায়লগ্নে প্রশ্নটা ঝড় তুলে
মর্ত্যধামে অসুর বিনাশে এলে দুর্গতিনাশীনি রূপে
ডিজে'র ভাইবরেশনে ঢাকের বোলে বিরহধারা।
..
সুযোগে উলঙ্গ মগজ স্বাধীন অন্য পথে
কেমন শ্বাপদ জন্মালে মা মনুষ্য রঙ এ
নির্ভয়ারা বিসর্জন ঘাটে, খসে পড়ে তারা।
৹৹৹৹৹৹৹৹৹৹৹৹৹৹৹৹৹৹৹৹৹৹৹৹৹৹৹৹৹৹৹৹৹৹
২৭| চিলতে চাওয়া
◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆
রিক্ত শূন্যটা তীব্র পূর্ণ স্বরাজ প্রতিবাদী সমাবেশে
এক চিলতে হাসি আর কিছু ভরণ বস্তু
বাকিটা কোন স্ক্যেমে,দরকার নেই জিজ্ঞেসে !
--
দেখো ঐ বাচ্চারা পুণ্য কামায় সাধারন সেবায়
ফাটা প্যান্ট আর তালি বেশ মানায়, হারবে তুলনায়
আমরা নাহলে কি নোবেল মিলে বাবু !
●●●●●●●●●●●●●●●●●●●●●●●●●●●●●
২৮!! তফাত টা
◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆
মধ্য রাতে উপঘুম টা ভাঙে বিছানার ন্যাংটো আওয়াজে
কিছুক্ষণ বিরামহীন যুদ্ধে জমাট রক্ত টা
গড়িয়ে যায় পাইপ বেয়ে আই পিল'র বীর্যজলে।
..
প্লাস্টিকের মননে সবুজের সমারোহ বেমানান
প্রতি রাতে আহ্বান নতুনত্বের খোঁজে
ভালোবাসি বিপরীত লিঙ্গ বলে।
৹৹৹৹৹৹৹৹৹৹৹৹৹৹৹৹৹৹৹৹৹৹৹৹৹৹৹
২৯!! জাগো একবার
◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆
স্বপ্নে পাহাড় ভাঙো সোনার হরিণ সন্ধানে
কেমন ভাবছো নিজের দুর্বলতা প্রকাশে;
স্তব্ধতা মিশানো মিথ্যার নিঠুর বাজারে
হাতে হাত রেখে হও সংযত হাজারে হাজারে;
রক্তে আগুন জ্বালা হে পরজীবী দুর্বল
ভাঙছে পৃথিবী বিপন্ন এককোষী বহুকোষী, একবার হাল ধর।
৹৹৹৹৹৹৹৹৹৹৹৹৹৹৹৹৹৹৹৹৹৹৹৹৹৹৹৹৹৹৹৹৹৹৹৹৹৹৹৹৹৹৹৹৹৹৹৹৹
৩০!!
সব মিলেছে এক বাক্সে নানা রঙে নানা ঢঙে
হাসির ফাঁকে বিষ ঢেলে যায়
এক পথেই চলছে এরা জং লেগেছে অন্তরে;
পুড়ছে যত অহরহ নির্বিচারে ভাগাড়ে
স্থলে-জলে-দ্যুলোকে শুধু হায় হায়
ঘুম ভেঙে আয় লাঠি হাতে মিথ্যারে তুঁই তাড়ারে।
৹৹৹৹৹৹৹৹৹৹৹৹৹৹৹৹৹৹৹৹৹৹৹৹৹৹৹৹৹৹৹৹৹৹৹৹৹৹৹৹
৩১!! দুঃখওয়ালা
অশান্ত পিত্তথলির ভয়ংকর আস্ফালন
যন্ত্রণা ভুলতে পারিনি দেখি আরও সমস্যা নির্যাতন;
অবশ্য চলছে রিলিফ উপস্থিত ভীড়ে
এক ভিন্ন উচ্চারণে শান্তি অচিরে;
ঝলসে পড়া সোনা মণি মুক্তা
আজ পড়ন্ত বিকেলের দুঃখওয়ালা।
৹৹৹৹৹৹৹৹৹৹৹৹৹৹৹৹৹৹৹৹৹৹৹৹৹৹৹৹৹৹৹৹৹৹
৩২!! অপাত্রে সংবিধান
◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆
আগামীর পথগুলো এগিয়ে চলুক যন্ত্রণা শেকলে
নীরবতা পালন করছে তারা লেখা পোস্ট করে;
নিভিয়ে দাও অসাম্প্রদায়িকতার শোলতে
গনতন্ত্র গলা টিপা সংবিধান অপাত্রে।
রাজনীতির আধভাঙা গরাদ তাই পরিসর ধোঁয়াশে
সুর প্রবাহে বিষন্ন বার্তা সবুজ গ্রহটা বিষাক্ত সুভাসে।
৹৹৹৹৹৹৹৹৹৹৹৹৹৹৹৹৹৹৹৹৹৹৹৹৹৹৹৹৹৹৹৹৹৹৹৹৹৹৹৹
৩৩!! পঁচা গণতন্ত্র
◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆
সভ্য ভাবধারা মানুষগুলো ক্ষুধায় বেঁচেছে মস্তিষ্ক !
নিশ্চিত করে ট্রেন্ড উপস্থাপিত তাঁর গণ্ডের লিঙ্গ,
সাধু সাবধান পঁচা গণতন্ত্রে সদুত্তর ভিন্ন।
..
মরুক যত দুর্বল রক্ত আয়োজিত অনুষ্ঠানে,
সর্বোচ্চ প্রস্তরে ভুয়া ঐক্য ডাকে মিলন ওপারে,
তবু নির্বোধ তলচাটে মায়াজালের ফাঁদে।
●●●●●●●●●●●●●●●●●●●●●●●●●●●●●●●●●
৩৪!! কাঁচা হৃদয়
◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆
প্রহর শেষে চুমু খেয়ে দরজা
ভেজিয়ে ভাঙাচোরা কুমারীর মতো ঘর ছেড়ে পালায় ;
যত যায় তত আদরে জড়িয়ে নিয়ে
যায় মাথা উঁচু করা অর্গাজম হারায়।
..
নীরব ঘাতক কুমির কান্নায় ভাঙে কাঁচা হৃদয়
ঘর বেঙার টহলে উইপোকা সদয়।
৹৹৹৹৹৹৹৹৹৹৹৹৹৹৹৹৹৹৹৹৹৹৹৹৹৹৹৹৹৹৹৹৹
৩৫!! সাম্যের গান
◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆
চল চল চল সবে, এক নব ধরণী গড়ার লক্ষ্যে
আসুক ঝড় আসুক সাইক্লোন পাতিবো এ বক্ষে,
লোহিতের মাঝে নাইরে ফারাক দেখবো মোরা দোস্ত চক্ষে।
..
জাতির বড়াই জাতের ঊর্ধ্বে মিছে মরছি দলে দলে
হিংসার মাঝেরে ক্লেশর সঞ্চার, মরলি মেকির ফলে,
প্রজন্ম আজ ঘুমন্ত সিপাহী জাগাওরে মিলে সবে।
◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆
৩৬!! পথশিশু
◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆
আমি কি বলেছিলাম, নষ্ট সমাজের ভ্রষ্টতাতে আসতে
শ্বাসকষ্ট হয়, হ্যাঁ দ্বিধা নেই তোদের বলতে
অনিচ্ছুক উপভোগে নীরবে মরছি কামনার ঘর্ষণে।
..
সভ্যদের ইতিহাসে অহরহ চলমান জলন্ত বিবরণ
ওহে পৃথিবীর মানুষ মিছে সব প্রয়োজন
আমি পথশিশু আঁধারে ভবিষ্যৎ কিরণ।
●●●●●●●●●●●●●●●●●●●●●●●●●●
৩৭!! অদৃষ্ট পথ
◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆
চেয়েছি যতোবার অতীত বিস্মৃত হতে,
ততোবারই সে এসেছে ফিরে;
অনাহূত আগন্তুকের বেশে ঠাঁই নিয়েছে হৃদয় নীড়ে!
কখনো বৃষ্টি হয়ে ঝরে মনের আঙিনায় অদৃষ্ট পথে
কখনো কালো মেঘ হয়ে থমকে যায় অভিমানে -
আমার বিধাতা সে কথা জানে!
●●●●●●●●●●●●●●●●●●●●●●●●●●●●●●●●
৩৮!! ক্লান্ত জীবন
◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆
সবকিছু আজ বাবুদের ভীড়ে অসুস্থ হালে
শেষ নিঃশ্বাস টি হতাশায় সর্বনাশ কালে
তবু ক্ষয়িষ্ণু অধর হাতি-পেয়াদার চালে।
..
ক্লান্ত জীবন সংগীত বাঁচার সংগ্রামে যৌবন নাশে
রুদ্ধ কপাট অবহেলার পাশে
অপেক্ষার নতুন সূত্র ধরে মুক্তি গান বিষন্ন আকাশে।
●●●●●●●●●●●●●●●●●●●●●●●●●●●●●●●●●●●
৩৯!! কৌলিন্যের অহং
◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆
একগাদা ব্যভিচারে এই সুরম্য অট্টালিকা
অন্দর ঘোলাটে রসাল রচনায় প্রহেলিকা
কৌলিন্যের অহং বেঁচে আছি আমি অন্যদের সময়ে।
..
নাচঘরে মেহফিল বাদশাহ শেহেনশারা রুটিনমাফিক
দাবি করে সমৃদ্ধির ইতিহাস বুর্জোয়া সাংবিধানিক
এ কেমন ঘ্রাণ খোলে গোলাপের আবরণে।
◆◆◆◆◆◆◆◆>◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆
৪০!! আদিম গল্প
◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆
চারিদিকে চিতার আগুন আর পুড়া লাশের গন্ধে
শিল্পীত কল্পিত কাননে হৃদয় স্মরণ সভায় জ্বলে
অকূতভয়ী সাহসী ত্যাগী এক বীর পরাক্রমে !
ব্যবসার ক্ষৌরকার্যের করিশমায় রামদা চাপাতি কসরতে।
..
চৌরাস্তা তেলমারা আদিম গল্প সংকলনে
অতঃপর লোকেল দালালদের কাঁধে নির্জন লোকালয়ে।
◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆
৪১!! ন্যাংটো অস্তিত্ব
জ্বলতে দাও বোঝাপড়ার ন্যাংটো অস্তিত্ব
টিকিয়ে রাখা হবে লুন্ঠন নিমিত্ত,
অশ্রুপাতে সমস্ত গবেষণা ধ্বনিতে স্তব্ধ
পশলা বৃষ্টি বিন্দু নাজেহাল চৌরাস্তা বন্ধ।
..
অবাকের দল অসাবধান অন্ধকারে
প্রিতি শিরোপায় বৈরাগ্য ভেক ধরে।
৪২! কথা ছিলো
◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆
বালিশকে তুমি ভেবে,
অথবা তোমাকে বালিশ ভেবে,
ঘুমোতে যাবো মফস্বলের দোতলা বাড়িতে!
আমাদের তো আমি নয়!
আমাদের তো আমরা হবার কথা ছিল,
বোমা গুলির উল্টো দিকে।
◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆
৪৩!! রঙ নাম্বার
◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆
অধমের উৎপাদিত সুগন্ধি সহযোগে
অপ্রতুল বাসস্থান ক্ষুধার্তের খামারে
আদর্শ বাস্তবায়নে।
একছত্র লুটেরা মানুষকে পন্য,যৌনদাসী,ধর্ম ব্যবসা, অন্তর্জামী সকৌশলে
চাহিদা, যোগ্যতা, স্বাধীনতা,সভ্যতা রঙ নাম্বারে
মানুষ ও জানোয়ার! উলঙ্গ পোশাকে।
◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆●●●●●●◆◆◆
৪৪!! বিজ্ঞাপন
◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆
শহরের প্রবেশদ্বারে ঘুমন্ত লতাগুল্ম জেগে ওঠে নিমেষে
আলোর মিছিলে শীর্ষস্থানীয় রাত হেসে,
আনন্দের গৌরাঙ্গ সাধুর যজ্ঞ।
--
ডানা কাটা বিহঙ্গ সমগ্ৰ বিজ্ঞাপনে
শরীরী স্বাধীনতা বিষন্ন শিৎকারে,
পরশে হয় ঘৃণা তরঙ্গ।
■■■■■■■■□■■■■■■■■■■■■
৪৫!! হতাশা
◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆
জীবিতেরা বহু ধর্মে বন্টিত
মৃত এক শ্রেণীর, কুন্ঠিত!
দালানের নিস্পৃহ বাজারে অবাধে ষড়যন্ত্র
মনুষ্যত্ব বিরাট গ্রন্থ ছিন্নভিন্ন বিভেদে
ধর্মের সমীকরণে আসলটা কফিনে,
সভ্যতা বেপাড়ায়,হারাচ্ছে মূলমন্ত্র।
◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆৹৹
৪৬!! বাজেয়াপ্ত ইতিহাস
◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆
অনাবিল আনন্দ আর মিছিলের অদৃশ্য পথনাটিকা
দূর করে অবাস্তব মোহনীয় নিরেট সমান্তরালে,
তবু স্রোতের প্রবাহে শখ- নেশা ভ্রমণ নতুনত্ব
হয়তো দিগন্ত রেখা পেরিয়ে হারায় অস্তিত্ব।
কাঙ্খিত শুষ্ক গালিচা অনুরণিত বৃথা সংলাপে
অশুদ্ধতা স্বমহিমায় বাজেয়াপ্ত ইতিহাসে।
◆◆◆◆◆◆◆◆◆৹৹৹৹◆◆◆◆◆◆◆৹৹৹৹■◆◆
৪৭|| বিস্ফোরিত আত্মা
◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆
সীমানা পেরিয়ে গেলেও দ্বন্দ নেই বললেই চলে
স্তূপাকৃত লাশের উপর শকুনেরা উৎসব মেজাজে,
গরীব গ্রহটি মহাকালের স্বমহিমায় বলে!
সুস্থ বিস্ফোরিত আত্মা পুরোনো রেওয়াজে।
প্রেমিক প্রেমিকার অন্ধ প্রেমটাও কৃত্রিমতা পেরিয়ে ফুলষ্টোপে
দুর্লভ্যের বাজারে মহামানব ছাপ এক কষ্টি পাথর রূপে!
◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆
৪৮!! সাবান জয়যাত্রা !
◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆
রূপকথার ভালোমানুষের অপরিকল্পিত অহংকার
উরু পায়ুদেশে ছোপ ছোপ রক্তের দাগ,
নীতিহীন পানপাত্র ইশারায় একাকার
দূষিত অক্সিজেন হরদম ঘুরপাক বারবার।
সাবাস জয়যাত্রা ডুব দাও হতাশার পুণ্যতীর্থে,
সুটকানো স্তন ক্ষুধার্ত নীড়ে।
◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆
৪৯!! বিকল্প পৃথিবী সন্ধানে
লাল নীল গ্রহগুলো মিছেমিছি সূর্য পদক্ষীণে
অসার-উদ্দেশ্যহীন তার নির্মাণ!
কোন্ জীবনের স্বার্থে?
বর্তমান কিবা ভবিষ্যত ম্লান।
অযথা যায়গা জুড়েছে সৌরজগতে
ধার যদি মিলতো, নব উল্লাসে গড়তাম তথাগত বসুধাকে।
৫০!! পরিবর্তন
◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆
বনলতা, লড়াইটা ভাতের তোতা কাহিনীর
পরিবর্তন তোমার আমার বিনিদ্র রজনীর।
স্বাধীনতা প্রকাশ্যে গুলি করে
ধর্য্যটাও রক্তাক্ত, মাটিতে পড়ে
প্রেম--- ধূসর পাণ্ডুলিপির আগুনে
স্নেহের লাশগুলো শহরের কুকুর শেয়াল চাটে।
◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆
৫১!! ফিরে যাওয়ার গান
না ফিরার ভালোমানুষ অস্তাগামী লাল রবিটার মতো
ভাবে....আবার আসিবে বার বার কত শত,
আবেগের মেঘগুলো কাঁদে অবিরত
ঋতুর মনও বদলে গেছে স্বাধীনতা প্যাঁচালো জ্যামিতিতে হত।
ভয় গিলে এখন মুক্তমনা-ব্লগার উল্লাসে পরিচয়
ক্ষমা....... এরা নয় কতিপয়।
◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆
৫২!!! শব্দ দূষণ
প্রচণ্ড সিংহনাদে বক্তৃতা, ভারসাম্য হারায়
পুরোনো পোশাকে মিথ্যার ছোপ ছোপ দাগ
সাইরেনটা বেজে যায়,
বিনামূল্য ছলনার, প্রজন্ম ভাগ.... ভাগ।
মুখোশের আড়ালে কালো শ্রী মুখ
মুমূর্ষ গোলাপ একাকী নির্জনে অপ্রিয় সুখ।।
◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆
৫৩!! কলমরা ও....
◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆
শব্দভেদী মায়াজালে মোহাচ্ছন্ন রক্তবীজের বংশধর
আততায়ী একদেহের ভোক্তারা টানছে কলিজা পরস্পর,
নামের পাশে কদর ঢাক ঢোল ভরম্ভর
অগণিত ভীড় ফুটপাত দখল।
কবিতারাও দুর্বল স্বার্থের কারাগারে
হাড্ডির গন্ধে কলমরা স্বার্থ চুম্বনে।
◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆
৫৪!!! নির্লজ্জ
◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆
ভোক্তা সমাজে সব কিছুতে পৃথিবী ও চাঁদের ফারাক
নিরুপায় মনে হয় চলার কক্ষপথ---
তবু সে ঐ নাবিকের মতো ধৈর্যের পিদিম জ্বালাক
যতই টানুক বাবুরা উল্টোরথ।
অন্ধকার বস্তিতে আজকাল মার্সিডিজ ও লজ্জায়
কেন কি, তার চারপায়ী মরণ সজ্জায়।
◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆
৫৫!!! নির্বাসিত
◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆
বিগত জন্মের সন্ত্রাসবাদ স্বপ্নিল বিশ্বায়নে
মুমূর্ষ গোলাপ সুখ ঝেরে অন্যায় প্রতিবাদে,
ক্ষুধিতের চিৎকার মানচিত্র খাবে অনুক্ষণে
ব্যনার লিফলেট শ্লোগান তাচ্ছিল্য তাজাপ্রাণে।
ব্যক্তিগত কথামালা বন্ধ জানালার ঐ পাশে
গোধূলির সূর্যের মতো আশারা নৈরাশ্যে।।
◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆
৫৬!! দ্বিরায়তন
পিতৃতন্ত্রে পদলেহী যাও, ক্ষমতায় চাবুক দল
বারুদের ঘর ধূলোয় ঘেরা
অসভ্য জানোয়ার সবল।
কেড়েছে ওরা নারীর স্বাধীনতা,
শোষিত রাক্ষুসী এরা
অচিরেই তুঁই বস্তু হলি পরিয়ে শাস্ত্র গিরা।
No comments:
Post a Comment