(কলকাতার যীশু নীরেন্দ্রনাথ চক্রবর্তী প্রয়াণে ।)
একমুঠো মিঠেল রোদ ফুটপাতে ছিল রাখা
ধার চেয়েছিলাম তার সর্দারের কাছে----
রক্ত-মাংসের অভিনয়ে নয়
পুতুল নাচের পর্দা উঠে গেলো
মূকাভিনয়ে।
মিঠেল রোদগুলো ও তাৎক্ষণিকতাতে বিশ্বাসী,
সভ্যতার প্রাচীন কাল থেকে
পাহাড়--মরু স্খলিত ট্যাটু,ভিসুবিয়াসের মতো,
বিষাদের কালো মেঘ--
বৃষ্টি নামুক এই শহরে।
লালবাতি,ফেরিওয়ালা, বাঘমার্কা ডাবল-ডেকার,কলকাতা শহর--
ষ্টেটবাসটাও ভিখারি জনতার আর্তনাদে,
বদলায় নি 'সম্পূর্ণ এক উলঙ্গ শিশুও'।
কলকাতার যীশুর কথায়-
' এখন রোদ্দুর ফের অতিদীর্ঘ বল্লমের মতো
মেঘের হৃৎপিণ্ড ফুঁড়ে'
নির্বাক শহরটা আজও আসে নাই
অগ্নিবীণার মিছিলে!
No comments:
Post a Comment