Monday, July 1, 2019

জল সংকট

এখন আর এসব কথা নিয়ে কারোর এতো মাথা ব‍্যাথা নেই। আর এসব নিয়ে চিন্তা করে চুল পাকিয়ে বা কী হবে। কারণ আমাদের কী আর সময় আছে ! আমরা তো ব‍্যস্ত মিমির ব্লাউজ, নুসরত কতটা মুসলিম, ধর্ম 'খাতরে মে', কতটা ডেসিবেলে চিৎকার দিলে ভক্ত হওয়া যায়, দিদিমণির হাওয়াই, পাকিস্তান আব্বু ডাকছে কিনা না ইত্যাদি ইত্যাদি বিষয় নিয়ে। আমরা ক্রংক্রিটের পাহাড় তৈরি করছি ঠিকই। কিন্তু হামাগুড়ি দিয়ে ওঠা,যাকে আমরা জীবন বলি সেই জলের কী কোন খবর নিয়েছি। উত্তর হবে 'না'। ওটা দিয়ে কি হবে বাপু পকেটে কড়ি থাকলে তো বাঘের দুধও মিলে। আর এটা তো জল! বেটারা মিনারেল বিক্রি করছে কি সাধে ! ব‍্যবস্থা তো আছেই।

‘এ লড়াই জলের লড়াই, এ লড়াই লড়তে হবে’ - এ কথা নতুন করে বলার দরকার নেই, বিশ্ব উষ্ণায়ন তথা জলবায়ুর ক্রমান্বয়ে পরিবর্তিত হওয়ার ফলে এই মুহূর্তে মানব সভ্যতা চূড়ান্ত সঙ্কটময় পরিস্থিতিতে উপনীত এ কথা অনস্বীকার্য। এই বিষয়ে সবথেকে যেটা আশঙ্কার; আমরা ছোট থেকে জেনে এসেছি 'জলের আরেক নাম জীবন' কিন্তু পরিবর্তিত পরিস্থিতিতে সেই জল, যা 'জীবন' নামে অভিহিত, তা ক্রমশ সাধারণ মানুষের হাতের নাগালের বাইরে চলে যেতে বসেছে। জলের সমস্যা এবং অভাব এই দুটিই যে সত্য সেটা রাষ্ট্রসংঘ স্বীকার করে নিয়েছে। জলের সমস্যার কিছুটা কারণ এবং সংরক্ষণের বিষয়ে যে জিনিসটা আমাদের বোঝা দরকার যে জলের অভাবের আসল কারণ জলের সমস্যা নয়, অন্তত এই মুহূর্তে সেরকম অবস্থানে পৌঁছায়নি। কিন্তু বর্তমানে যেটা চলছে সেটা চলতে থাকলে অচিরেই সেই ব্যবস্থা ত্বরান্বিত হতে চলেছে এটা বলে দেওয়া যায়। জলের অভাবের আসল কারণ হলো জলের অসম বন্টন এবং যে হারে জল অপচয়, দূষণ ও অনিয়ন্ত্রিতভাবে ব্যবহৃত হয়ে চলেছে তাতে জলের সমস্যা অদূর ভবিষ্যতে চূড়ান্ত ভবিতব্য।

২০০৭ সালে প্ল্যানিং কমিশন ভারতবর্ষের জলের চাহিদা ও যোগান সংক্রান্ত যে রিপোর্ট প্রকাশ করে তাতে স্পষ্টই বলা হয়েছিল, ভারতবর্ষে জলের যোগান অপ্রতুল নয়। তাদের হিসাব অনুযায়ী সেসময় এদেশে জলের যোগান ১১২৩ বিলিয়ন কিউবিক মিটার (বিসিএম) ( ১ বিলিয়ন = ১০০০০ লক্ষ, ১ কিউবিক মিটার = ১০০০ লিটার) আর জলের চাহিদা ৬৩৪ বিলিয়ন কিউবিক মিটার, ফলত ১২ বছর আগে তাদের রিপোর্ট অনুযায়ী ভারতবর্ষে জল-সঙ্কট প্রায় নেই। তার ঠিক এক বছর পরেই ক্যালিফোর্নিয়া ইউনিভার্সিটির অধ্যাপক টি এন নরসিমহ্যান তাঁর গবেষণা প্রবন্ধে দেখান এই ১১২৩ বিসিএম যোগানের গল্পটি খুব ঠিকঠাক নয়, তাঁর হিসাব অনুযায়ী আসলে তা ৬৫৪ বিসিএম। অর্থাৎ জল-সংকট সেসময়েই শুরু হতে যাচ্ছে। নরসিমহ্যান তাঁর গবেষণা প্রবন্ধের শেষে প্ল্যানিং কমিশনের  হিসাবকে “ওভার এস্টিমেশন” বলেই উল্লেখ করেন। তাঁর সেই গবেষণা প্রবন্ধটির নাম  “A note on India’s water budget and evapotranspiration”। ইন্টারনেটে পাওয়া যায়।

২০০৯ সালে ওয়াটার কমিশন অফ ইন্ডিয়ার আরেকটি রিপোর্টে নরসিমহ্যানের এই গবেষণাকে প্রায় নস্যাত করে জানানো হয় এনিয়ে দুর্ভাবনার কিছু নেই (টাইমস অফ ইন্ডিয়া ২১/০১/২০১০)। নীতি আয়োগের যে রিপোর্ট নিয়ে গত কয়েকদিন ধরে বিরাট হইচই হচ্ছে, তার মুখবন্ধতে পরিষ্কার লেখা...
It’s a matter of concern that 600 million people in India face high to extreme water stress in the country. About three-fourth of the households in the country do not have drinking water at their premise. With nearly 70% of water being contaminated, India is placed at 120th amongst 122 countries in the water quality index.
অর্থাৎ ভারতবর্ষের ৬০ কোটি মানুষ তীব্র জল-সংকটের সামনে দাঁড়িয়ে এবং প্রায় ৭০ শতাংশ জলই কলুষিত। যার প্রায় কোনও আন্দাজ আমাদের রাষ্ট্রের কাছে ছিল না এই বছর দশেক আগে অবধি (অথবা ছিল ইচ্ছে করে তা চেপে রাখা হয়েছিল),
আজকে নীতি আয়োগ অবশ্য ঘুরিয়ে ভুল ‘স্বীকার’ করে নরসিমহ্যানের হিসাবকেই ধরে এগিয়েছে। যাইহোক, যেকথা এই ছ্যাবলামো দেখে আপনার মনে হওয়া স্বাভাবিক তাহলে এত তড়িঘড়ি করে যে ইমারজেন্সি পরিস্থিতির কথা আমাদের বলা হচ্ছে সেটাও কতটা সত্যি? পরিস্থিতি কি আরও অনেকটা খারাপ? সত্যি কথা বলতে কি ভারতবর্ষে জলের চাহিদা ও যোগান সম্পর্কে তেমন বেশি কিছু তথ্য পাব্লিক ডোমেনে হাজির নেই, আমার ধারণা সরকারিভাবে এনিয়ে সমীক্ষা ইত্যাদি চালানোই হয়নি এমনকি প্ল্যানিং কমিশনের আগে বলা হিসাবটি ‘গুপ্ত ও দেশপান্ডে’-র একটি গবেষণা প্রবন্ধ থেকে নেওয়া। নীতি আয়োগের উচ্চপদস্থ কর্তারাও তথ্য না থাকার অভাবে যে বেশ ভালো পরিমাণ ভুগেছেন সেটা তাদের ১৮১ পাতার রিপোর্টে স্পষ্ট। ২০১৩ সালেই ইউনিসেফের একটি রিপোর্ট খুব স্পষ্ট করে জানিয়েছিল ২০০১ সালে ভারতে মাথাপিছু গড় বার্ষিক জল পাওয়া যেত ১৮১৬ বিসিএম, যা ২০২৫ সালে কমে দাঁড়াবে ১৩৪০ বিসিএম। ১৭০০ বিসিএম-এর কম হওয়াকেই সারাবিশ্বে তীব্র জলসংকট বলে ধরা হয়।

ভারতে জলের অভাব সাব সাহারান আফ্রিকার পরপরই আছে। অর্থনৈতিক এবং প্রাকৃতিক দুটো ফর্মেই এই জলের অভাব বিদ্যমান, অন্তত ৬ কোটি ৩০ লক্ষ মানুষ পরিস্রুত জল পায় না, পৃথিবীতে যে দেশে সবচেয়ে বেশি মানুষ পরিষ্কার জল থেকে বঞ্চিত সেই দেশ হলো ভারতবর্ষ। বলার অপেক্ষা রাখে না যে সংখ্যাটা আরো বাড়বে, কার্যত বেড়েই চলেছে। নর্মদার বাঁধের কথা সকলেরই জানা আছে, ৪০ হাজার পরিবারকে বাঁধের কারণে উচ্ছেদ করা হয়েছে তাও জানা, কিন্তু ভুলে যাই, সংখ্যাটা আর কতো বাড়লে ভুলবোনা সেটা জানা নেই। তবে পানীয় জলের কারণে গৃহহারা হওয়া ভারতে নতুন কিছু নয়, সংখ্যাটা বাড়ছে শুধু।

২০০৪ সালে The Center for Science and Environment (CSE)-র একটি রিপোর্ট থেকে পরিষ্কার যে, ভারতে সবথেকে বেশি জল ব্যবহার করে বড় শিল্প প্রতিষ্ঠানগুলো। তারমধ্যে তাপবিদ্যুৎ কেন্দ্রগুলিই সিংহভাগ জল ব্যবহার করে। ভারতে প্রতি বছর শুধুমাত্র তাপবিদ্যুৎ কেন্দ্রগুলো থেকেই ২৭০১ কোটি কিউবিক মিটার দূষিত জল নির্গত হয় এবং ৩৫১৫ কোটি ৭৪ লক্ষ কিউবিক মিটার জল ব্যবহৃত হয়। শিল্পক্ষেত্রে ব্যবহৃত জলের মধ্যে সাতাশি শতাংশ জল শুধু তাপবিদ্যুৎ কেন্দ্রগুলিই ব্যবহার করে। বর্তমানে ভারতের সবচেয়ে বড় তাপবিদ্যুৎ কেন্দ্রগুলি ব্যক্তিগত মালিকানাধীন, আদানি পাওয়ার, জিন্দাল পাওয়ার প্রজেক্ট-র কথা কমবেশি সবারই জানা। ভারতের সিংহভাগ জল অপচয় এবং দূষণ এদের সৃষ্টি। এদের ওপর সরকার এবং জনগণের কোনো নিয়ন্ত্রণ নেই, আসলে কোনো কর্পোরেট-র ওপরেই কোনো নিয়ন্ত্রণ নেই। লাভের হার বাড়ানোর জন্যেও জলের অভাব এই শিল্পপতিদের কোনোদিন হয়না, হয় শুধু ডেঙ্গু আক্রান্ত শিশুদের অথবা ওই বড় কারখানাগুলোর পাশে নদীর ধারে থাকা মানুষগুলোর, যারা সেই জল ব্যবহার করতে পারেন না, কারখানা থেকে বর্জ্য ও দূষিত জল নদীতে মেশার কারণে।

নদী তো যেন শিল্পপতিদের জন্যেই সৃষ্টি হয়েছে, জলও! সরকার নামক সংসদীয় গণতন্ত্রের তথাকথিত রক্ষকরা পরিকাঠামোগতভাবে তার কর্পোরেট প্রভুদের একচ্ছত্র লুঠ করার বৈধতা দেয়। যাদের আইনের রক্ষক বলে জনগণকে বোঝানো হয়, তারা সেই চুরির স্বাচ্ছ্যন্দ পাহারার জন্যেই বহাল। যতদিন না তথাকথিত শিল্পের নামে যথেচ্ছভাবে কর্পোরেটদের এই হারে জল ব্যবহার করতে দেওয়া বন্ধ হবে, ততদিন পর্যন্ত জলের (এবং আরো অনেক কিছুর) সমস্যা ও অভাব উত্তরোত্তর বৃদ্ধি পাবে। জলের ক্ষেত্রেও প্রশ্নটা সেই মালিকানার।

ভারতবর্ষ প্রতিবছর যে পরিমাণ ভূগর্ভস্থ জল উত্তোলন করে, তা চীন ও আমেরিকার সম্মিলিতভাবে উত্তোলিত জলের থেকেও বেশি। তারপরেও কৃষিতে এত জলের সমস্যা কেন? কৃষকদের শয়ে শয়ে মৃত্যু কেন?? নীতি আয়োগের ডেটা অনুযায়ী এতো ভয়ানক ক্রাইসিস আগে কখনো হয়নি। হটাৎ এখন? কিভাবে? কেন? প্রধান জলের উৎসগুলোও এখন কার্যত কর্পোরেটদের সম্পত্তি। যতদিন সমস্ত প্রাকৃতিক সম্পদ থেকে ব্যক্তিগত মালিকানা না তুলে দেওয়া যাবে, ততদিন একদিকে অপচয় আর অন্যদিকে হাহাকার জারি থাকবে এবং সেটা বাড়বে, যেমনটা বাড়ছে। ক্ষমতাশালীদের ক্ষমতা যত বেশি করে পুঞ্জিভূত হবে, যত ক্ষমতা বাড়বে, তত এই অসাম্য বাড়তে থাকবে। তাদের অপচয় কমানো বা বাড়ানোর ওপর নির্ভর করছে কোটি মানুষের জীবন ও ভবিষ্যৎ। সবশেষে একটাই কথা এখানে প্রযোজ্য, হাত গুটিয়ে বসে থাকা নয়, হতাশার বন্ধনে থেকে ভবিতব্যকে মেনে নেওয়ার থেকে যুদ্ধে নামাটাই সমীচীন।

"আর্টিকেল ১৫" প্রসঙ্গে কিছু কথা

যখন বলিউডের তাবড় তাবড় অভিনেতা, সমালোচকরা সিনেমার প্রশংসায় পঞ্চমুখ, দর্শকেরা তারিফ করছেন তখন একদল ভক্ত ধর্মের দোহাই দিয়ে গায়ের জোরে বন্ধ করে দিল এই সিনেমার স্ক্রিনিং। হ‍্যাঁ ঠিক ধরেছেন।অনুভব সিনহা পরিচালিত আয়ুষ্মান খুরানা অভিনীত 'আর্টিকেল ১৫' এর কথাই বলছি। এই সিনেমার দ্বিতীয় দিনেই বক্স অফিস কালেকশন ৭ কোটি ২৫ লক্ষ। আউশমান খুরানার সাম্প্রতিক ছবিটি আর্টিকলে ১৫ বেশ কিছু উদ্দীপনা সৃষ্টি করেছে।

সময়টা বড়ই অশান্ত! জাত-পাত, ধর্মীয় মেরুকরণের রাজনীতিতে উত্তাল দেশ। জাতীয়তাবাদী হাওয়া ক্রমশ তীব্র থেকে তীব্রতর হয়ে উঠছে। হারিয়ে যাচ্ছে স্বাধীন নিরপেক্ষ আওয়াজ। কোনও এক প্রান্ত থেকে কেউ নিজের মতো কিছু বলার চেষ্টা করলে, সেই আওয়াজ দমিয়ে দিতে বিন্দুমাত্র কুণ্ঠা করছে না রাষ্ট্রশক্তি। এমনই একটি সময়ে মুক্তি পেল পরিচালক অনুভব সিনহার ছবি ‘আর্টিকেল ১৫’। এক বছর আগে অনুভবের ‘মুল্‌ক’ দর্শক না টানলেও সমালোচকদের প্রশংসা পেয়েছিল। একবছর পর তিনি ফিরলেন ‘আর্টিকেল ১৫’ নিয়ে।

ছবির প্রেক্ষাপট উত্তরপ্রদেশের বদায়ুন গণধর্ষণ মামলার উপর ভিত্তি করে তৈরি হয়েছে। দলিত দুই কিশোরীকে গণধর্ষণের পর গ্রামের গাছে ঝুলিয়ে দিয়েছিল উচ্চবর্ণের গ্রামশাসকরা। এই ঘটনায় সমগ্র ভারতে চাঞ্চল্য তৈরি করেছিল। কালের নিয়মে বদায়ুনের সেই ঘটনা সংবাদপত্রের পাতা থেকে উধাও হয়ে গিয়েছে। একইসঙ্গে পাঠকের স্মৃতির অতলে তলিয়ে গিয়েছে। নীরব হয়ে গিয়েছে প্রতিবাদী কণ্ঠ। বদাউনের সেই বহুচর্চিত ঘটনাই নতুনভাবে দর্শকের সামনে উপস্থাপন করলেন পরিচালক। মাত্র তিন টাকা মজুরি বাড়াতে বলায় ‘নিচুজাতের লোকেদের শিক্ষা দিতে’ দুই নাবালিকাকে গণধর্ষণ করে ঝুলিয়ে দেয় ঠাকুর সম্প্রদায়। নিখোঁজ হয়ে যায় আরও এক বালিকা। আর এই ঘটনাকে কেন্দ্র করে জাতপাতের রাজনীতির নগ্ন ছবি ধরা পড়েছে ‘আর্টিকেল ১৫’তে। পাশাপাশি, সংবিধান সচেতনতার অন্য একটি দিক উঠে এসেছে।

কাহিনীটি দেশের নির্দিষ্ট অংশগুলির হৃদস্পন্দনের বাস্তবতাকে চিত্রিত করে, যেখানে মানুষ এখনও তাদের বৈষম্য, ধর্ম, ইত্যাদির পক্ষপাতের ভিত্তিতে বৈষম্যমূলক এবং বিভক্ত। যদিও, ভারতের সংবিধানে এটা নিষিদ্ধ যে দেশের নাগরিকদের মধ্যে কোন ধরনের বৈষম্য গঠন করা, কোন নির্দিষ্ট কাস্ট বা ধর্মের লোকজনের মধ্যে বৈষম্যমূলক আচরণ করা এবং সমাজের দ্বারা ভেদাভেদ সৃষ্টি করা। এই সিনেমায় তারা ভারতের সংবিধানে আর্টিকেল ১৫ সম্পর্কে কথা বলার চেষ্টা করেছে এবং জনগণকে সচেতন করার চেষ্টা করেছে।  তাহলে আর্টিকেল ১৫ কী এবং ভারতে কতজন মানুষ এই আইন সম্পর্কে কতটুকু সচেতন? আর্টিকেল ১৫ হলো একটা অস্ত্র যা উপরের শ্রেণী এবং নিম্ন শ্রেণীর বাধাগুলি ভেঙ্গে দেয়।  আমাদের ১৫ নং অনুচ্ছেদটি জানতে হবে এবং কেন বিশ্বের বৃহত্তম গণতন্ত্রের জন্য এটি গুরুত্বপূর্ণ। আর তার সাথে জানা যাবে ভক্তদের কতটা আবেগে আঘাত হয়েছে।

What is Article 15

Article 15(2) says that no Indian citizen can be discriminated on the basis of:
● Religion
● Race
● Sex
● Caste
● Place of birth

It states that no citizen shall be denied access to:
● Shops
● Public restaurants
● Hotels and
● Places of public entertainment.

It also adds that no citizen shall be subject to any disability, liability, restriction or condition with the use of:

● Wells
● Tanks
● Bathing ghats
● Roads
Places of public resort maintained wholly or partly with State funds or dedicated to the use of the general public.

Article 15 (3) & (4)
The Article also states that the article cannot be used as an argument to make special provisions for women, children or any other backward classes. Nothing in this article or in clause (2) of Article 29 shall prevent the State from making any special provision for the advancement of any socially and educationally backward classes of citizens or for the Scheduled Castes and the Scheduled Tribes, the article states.

Article 15 (5)
Article 15(5) moves a step ahead and empowers the country to make reservations with regard to admissions into educational institutions both privately run and those that are aided or not aided by the government. Under this rule, only the minority run institutions such as the Madarsas are exempted.

সমাজ একটা বড় সিস্টেম। সেই সিস্টেমে কেউ রাজা, কেউ প্রজা, কেউ সিপাহী। কিন্তু সমস্যা হয়  যখন এই এত বড় কর্মকাণ্ডের মধ্যে যদি এমন কেউ এসে পড়ে যে এই রাজার রাজতন্ত্রকে ভাঙতে চায়। আর ভাঙবেই না বা কেনো? যখন রাজা তার প্রজাদের শোষণ করছে রক্তচোষার মতো। তাই এই সিনেমায় এটাই চেষ্টা করেছে নিজের অধিকার সম্পর্কে জনগণকে সজাগ করার। আর এখানেই বাধা আসে ধর্ম ব‍্যবসায়ীদের। আত্মতুষ্টির জন‍্য ছিনিমিনি খেলছে দুর্বলদের নিয়ে। সবশেষে একটাই কথা বলছি আমাদের সজাগ ও সচেতন হওয়া একান্ত প্রয়োজন অপশক্তির বিরুদ্ধে লড়ার জন‍্য।

তথ‍্যসূত্র: উইকিপিডিয়া ও
অন‍্যান‍্য সংবাদ পত্র।
ছবি : গুগল থেকে

Tuesday, June 25, 2019

সাম্প্ৰতিক চিন্তা : শিক্ষক এবং রাজ‍্যবাসীর জ্ঞাতার্থে

শিক্ষাই জাতির মেরুদন্ড, শিক্ষা ছাড়া কোন জাতি উন্নতি লাভ করতে পারেনা, “যে জাতি যত বেশী শিক্ষিত সে জাতি তত বেশী উন্নত।” এসব প্রবাদগুলো যাকে ঘিরে রচিত হয়েছে তিনি হলেন “শিক্ষক”। শত শত বছর ধরে শিক্ষকরা মানুষ গড়ার কারিগর হিসেবে বিবেচিত হয়ে আসছেন। শিক্ষাগুরু হিসেবে শিক্ষকরা দেশ, সমাজ ও জাতির কাছে নমস্য ব্যক্তি। এই মহান মহান কথাগুলো বিগত কয়েকদিন আগ পর্যন্ত জানতাম শিক্ষকতায় মানানসই। জানতাম শিক্ষকদের সম্মানে 'শিক্ষক দিবস' পালন করা হয়।  কিন্তু সেদিনের মাননীয় শিক্ষামন্ত্রীর রেডিওতে দেয়া সাক্ষাৎকারে রাজ‍্যের শিক্ষকদের নিয়ে যে মন্তব্য করেছেন তা এখন সন্দেহ হচ্ছে । মানে মাননীয় জানেন তো যে উনি  শিক্ষামন্ত্রী বা শিক্ষকের দায়িত্ব ও কর্তব্য কী? আমি সন্দেহে তাই বলছি! মনের কথা হলো যদি জানতেন তবে কীভাবে তুলনা করলেন শিক্ষকদের ড্রাইভার ও টেট সার্টিফিকেট ড্রাইভিং লাইসেন্স। এখানে আমি একটুও খাটো করছিনা গাড়ি চালক ভাইদের। প্রত‍্যেকটা সৎ পেশাই সম্মানের। কিন্তু মাননীয় শিক্ষামন্ত্রীর রুচিবোধের জন‍্য আশ্চর্য হলাম।

গণতান্ত্ৰিক ব্যবস্থায় ন‍্যায‍্য প্ৰাপ্তির জন্য আন্দোলন এক অতি জনপ্ৰিয় মাধ্যম । আন্দোলনের ব্যাপকতা ইহার বিষয়বস্তুর সঙ্গে জড়িত । অবশ‍্য কিসের জন‍্য আর কতজন মানুষ নিয়ে এই আন্দোলন হচ্ছে এর উপরও আন্দোলনের ব্যাপকতা নিৰ্ভর করে । আর এই ধরণের বিষয়ের উপর ভিত্তি করে বিভিন্ন সময় বিখ্যাত আন্দোলন গড়ে উঠেছিল । উদাহরণ হিসেবে বিখ্যাত চিপকো আন্দোলনও এই ধরণের এক আন্দোলন । পরিবেশ বা জীবজন্তুর সুরক্ষায় মানুষ যত আন্দোলন,মিছিল করে যদিও পরিবেশ বা জীবজন্তু বোঝতে পারে না। সেখানে মানুষ তার নিজের প্রতি হওয়া অন‍্যায় এবং অবিচারের বিরুদ্ধে আন্দোলন করা অতি স্বাভাবিক বিষয়। আমাদের অসম রাজ‍্যে আন্দোলন ছাড়া নিজের অধিকার আদায় হয় না। এটা প্রায় বিশ্বাস‍্য। অসমের রাজপথে নেতা আর আন্দোলনকারীদের ভিড় রোজনামচা। আন্দোলনের কুফল যে কতটা মর্মান্তিক তা বলার ইয়ত্তা রাখে না। আন্দোলনের ভয়াবহতা এতই মারাত্মক যে সময়মত রোগী হাসপাতালে যেতে না পারায় মাঝপথে মৃত্যু হচ্ছে। আন্দোলনের ফলে সরকারি বিভিন্ন ক্ষেত্র অনেক লোকসানের সম্মুখীন হতে হচ্ছে ।তথাপিও আন্দোলনের তীব্রতা দিন দিন বেড়েই চলছে। অধিকার আদায়ে এই ধরণের আন্দোলন বাঞ্চনীয়।

বিগত কয়েকদিন থেকে লক্ষ্য করা যাচ্ছে অসমের সংবাদ মাধ‍্যম গুলোর শিরোনাম। টেটের মাধ্যমে ঠিকাভিত্তিক শিক্ষকদের আন্দোলন। অনলাইন, অফলাইন তথা বৈদ্যুতিন সংবাদ মাধ্যম সমস্ত রাজ‍্যবাসীর দৃষ্টি আকর্ষনের জন্য সুস্থ সংবাদ পরিবেশন করছে, তাদের প্রয়াস শুদ্ধ এবং  যথাযোগ্য ভাবে বিষয়টি সরকার এবং জনগণের মধ্যে তোলে ধরা। প্রশ্ন উঠছে- শিক্ষকদের দাবি যথাযোগ্য কী? ঠিকাভিত্তিক নিয়োজিত হয়ে কীভাবে নিয়মিত হওয়া যায়? দুর্বল প্ৰমানপত্ৰ দিয়ে প্ৰচলিত আইনের আওতায় কিভাবে চাকরি নিয়মিত হবে? যদি এটাই সত‍্য হয় তবে শিক্ষকরা সরকার ও জনগণের অযথা সময় নষ্ট করছেন না তো? উত্তর - নিশ্চয়ই না । যুক্তিহীন, ভিত্তিহীন কথায় প্ৰায় ৪১০০০ শিক্ষক রাজপথে আসে নাই। মনের স্বাদে আষাঢ়ের তপ্ত গরমে ডিসি অফিসের সম্মুখে ধর্ণায় আসে না। এর পেছনে ন‍্যায‍্যের দাবী। সকল শিক্ষকের   দাবী যুক্তিসংগত, ন্যায়সংগত এবং মানবীয় দৃষ্টিতে শুদ্ধ ।

অসমে সরকারি শিক্ষা ব‍্যবস্থায় প্রাথমিক শিক্ষক নিযুক্তি দেওয়ার দায়িত্ব প্রাথমিক শিক্ষা বিভাগের। ২০০৯ সনের শিক্ষার অধিকার আইন গ্রহণ করার পর ভারতের প্রায় সব রাজ‍্যেই তা পালন করা হয় অৰ্থাৎ ২০১১ সনের পর এই আইন বলবৎ হয়। কাজেই এই আইনের আওতায় প্রয়োজন হয়ে পড়ল যোগ‍্যতাসম্পন্ন শিক্ষক (টেট উত্তীর্ণ) এবং প্রফেশনাল ডিগ্রি বা ডিপ্লোমা থাকা লোকের। ২০১২ সনের জানুয়ারি মাসে প্রথমবারের মতো টেট পরীক্ষায় প্রায় ৫২,০০০ এর অধিক প্রার্থী যদিও বেশিরভাগের শিক্ষার পেশাদারি ডিগ্রি বা ডিপ্লোমা ছিল না। অথচ সেই সময় রাজ‍্যের প্রাথমিক বিদ্যালয় সমুহে PTR মতে এবং আইনের মতেও চালানোর জন্য এক বিপুল সংখ্যক শিক্ষকের প্রয়োজন ছিল। এখানে উল্লেখ্য যে NCTE এর মতানুসারে টেট পরীক্ষা দেওয়া প্রার্থীর অভাবের প্রতি লক্ষ্য রেখে তিনবার শিক্ষাগত যোগ্যতার শিথিলকরণ(relaxation) করা হয়েছিল। অৰ্থাৎ রাজ‍্য সরকার তার প্রয়োজনে আইনের হাত থেকে বাঁচতে এই প্রক্রিয়া অবলম্বন করে ভারত সরকারের অনুমতি সাপেক্ষে। আমাদের বোঝাতে অসুবিধা হচ্ছে বর্তমান অবস্থা নিয়ে। RTE এবং NCTE র গাইড লাইন অনুসারে রাজ‍্যের প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক নিযুক্তির কাজ শুরু হয় কিন্তু এই প্রক্রিয়া প্রাথমিক শিক্ষা বিভাগের দ্বারা নয় সর্বশিক্ষা মিশনের মাধ্যমে ঠিকাভিত্তিক এক নিদৃষ্ট মাইনেতে।  আর তার সঙ্গে এমন এক চুক্তিপত্ৰ করা হয় বিদ্যালয় পরিচালনা সমিতি এবং নব‍্য নিযুক্ত শিক্ষকের মধ্যে। যেখানে প্ৰাথমিক  শিক্ষা বিভাগ বা সৰ্বশিক্ষা মিশনের কারোর স্বাক্ষর নেই।অৰ্থাৎ আরম্ভনীতেই কোণঠাসা করে রাখা হয়। অবশ্য নিয়োগের আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানে বলা হয়েছিল যখন শিক্ষকতার বৃত্তিগত ডিগ্রি বা ডিপ্লোমা শিক্ষকরা লাভ করবেন তখন নিয়মিত পদে রাখা হবে। সমান্তরালভাবে রাজ‍্যের বিভিন্ন মহাবিদ্যালয় সমুহে 'কৃষ্ণকান্ত সন্দিকৈ রাজ্যিক মুক্ত বিশ্ববিদ্যালয়ের অধীনে  শিক্ষকতার বৃত্তিগত ডিপ্লোমার ব্যবস্থা করা  হল । কিন্তু শিক্ষকের অনুপাতে সীমিত আসনের জন‍্য সকলের একসাথে সুবিধা হয় নাই। পৰ্যায়ক্ৰমে দুই-তিনবারে তা করতে হয় । একসাথে নিযুক্তি মিললেও ডিপ্লোমা অর্জন করে নিয়মিতকরণে যে  পর্যায়ক্রম তা বিশেষ ভাবে অন‍্যায় হয়েছে।

২০১২ সালের সাধারণ টেটের পর Medium TET, Caste TET, Madrassa টেট, শিক্ষা মিত্ৰ টেট নামে কয়েকটা টেট পরীক্ষাও পাতা হল এবং মাদ্রাসা টেটকে বাদ দিয়ে প্রায় সকলেই ঠিকাভিত্তিক বা নিয়মিত চাকরির সুবিধা লাভ করেছিলেন। এখানে মনে রাখা দরকার সবগুলো টেটে কিন্তু পরীক্ষার মুঠ নম্বরের মধ‍্যে তারতম্য ধরানো হল। অৰ্থাৎ এখানেও এক বৈষম্য রেখে অন‍্যায়ের বীজ রোপন করা হল সময়ে অঙ্কুরিত হওয়ার জন্য। প্রতিবারই ঠিকাভীত্তিক শিক্ষকদের এই আশ্বাসের ললিপপ দিয়ে এই কথা বলা হয় যে RTE  আইনের অধীনে এই নিয়োগ দেওয়া হয়েছে কোনদিনই বাদ দেয়া যাবে না ,ঠিকাভীত্তিক হলেও ৬০ বছর পর্যন্ত চাকরি নিশ্চিত। পুরটাই এক নাটকীয় চাল।। খুব সংখ্যক বাদ দিয়ে "অন্ধের জষ্টি" -- পেটের দায়ে চাকরি জুটলো কারো ২০০ কি.মি. দূরে, বৃদ্ধ মাতা-পিতার সেবা ছেড়ে চাকরি মিলল শদিয়া থেকে বরপেটা, স্ত্রী আর ছোট্ট কন‍্যা সন্তান টি রেখে আসতে হল ডিব্রুগড় থেকে করিমগঞ্জে। এখানে আমি সময়ের স্বল্পতার জন্য কমিয়ে বলেছি। এভাবে আরও দুঃখজনক ঘটনা ঘটেছে টেট শিক্ষকদের সাথে তা অত্যন্ত মর্মস্পর্শী।

একটা দুটা করে সাতটা বসন্ত পেরিয়ে গেলো। সময়ের সাথে সাথে অনেক কিছুই পরিবর্তন হয়। দেশের রাজনীতির পরিবর্তন, রাজ‍্য রাজনীতির পরিবর্তন, নেতাদের দল পরিবর্তন। এই পরিবর্তনের হাওয়া যখন বইছে তখন কী আর শিক্ষকরা বাকি থাকবে! প্ৰতিকূল পরিস্থিতির মধ‍্যেও টু শব্দ করতে পারবেনা শিক্ষকরা বলা হলো। সোনার হরিণের আশায় পরিবর্তনে গদি বদলে চাকরি নিয়মিত হবে এই আশায় মরিয়া আনন্দে শিক্ষকরা। সত্যিই সরকারের পরিবর্তন হল। কিন্তু এই আশায় বন্দী হয়ে expiry হয়ে গেল চাকরি। জং ধরলো নিয়মিত করণের ঠ‍্যাং এ।
সন্দেহ এবং শংকার বীজ যেহেতু প্রথম থেকেই গাড়া ছিল তাই এই পরিবর্তনের বাতাসে এই ভাগ‍্যবান শিক্ষকদের দুঃশ্চিন্তা ক্রমাগত বাড়তে লাগল। উচ্চতম ন্যায়ালয়ের "সম কাজের সমান মর্যাদা" এই সকল ঠিকাভিত্তিক শিক্ষকদের দেয়া হলনা । পুরানো বা অন্যান্য শিক্ষকদের যদি বাদ দেওয়া হয়, তবে মাসিক বেতনের ক্ষেত্রে টেট পাশ করা নিয়মিত ও ঠিকাভিত্তিক শিক্ষকদের মধ্যে আগ পিছ কোন মিল নেই। কারণ এরা যে ঠিকাভিত্তিতে নিয়োজিত। শুরু হল অফিসে অফিসে দৌড় পর্ব। প্রয়োজন হল সংগঠনের, সংগঠিত ভাবে কাজ করার। রাজপথে নামা হল অন‍্যায়ের প্রতিবাদে। চিরাচরিত ভাবে যেভাবে আশ্বস দেয় সেটাই হল। কারণ এখানে প্রতিবারই নিধিরাম সর্দারই হয়। যদিও দু-চারটা সুবিধা দেয়া হল। । কিন্তু বৈষম্যটা রয়ে গেল। মধ‍্যে আবার ২০১৭ সনে কিছু নিয়মিত পদের জন্য বিজ্ঞাপন প্রকাশ করা হয়। যদিও আগের মতই নিয়ম মেনে, আবেদন নতুন করে জমা দেয়া, কোন অগ্রাধিকার নেই, নেই কোনোঅভিজ্ঞতার নম্বর,নেই কোন রেহাই, অৰ্থাৎ ৫ বছর  অতিক্ৰম করার পরও পুনরায় নতুন করে সব, এমনকি মাইনেটাও। লোকসানের কথা জেনেও নিয়মিত করণের দৌড়ে সামিল হয় সবাই। একদিকে বয়সের ছাপ আর অন‍্যদিকে নিয়মিত করণের চিন্তা, এটা যেন সীতার অগ্নি পরীক্ষা।

খুব সুন্দর গাইড লাইন বানিয়ে দেওয়া হয়েছে শিক্ষকদের কে। কি বলবে, কি পরবে, কিভাবে চলবে। বেশতো, মানলাম শিক্ষার মান উন্নয়নে এসব হচ্ছে। কিন্তু এই ধরণের কুরুচিপূর্ণ মন্তব্য, এতে তো আর চুপ থাকা যায় না। পেটের তাগিদে ভয়ে অনেকেই বিষ খেয়ে বিষ হজম করে আছেন। কিন্তু আর কত! যেদিন যা মুখে এলো বলে দিলেন। এটা কি ধরণের সিস্টেম। এর আগেও বহুবার এই শিক্ষক সমাজ অনেক ধরণের আপত্তিকর মন্তব্যের শিকার হয়েছে। এভাবেই কী চলবে শিক্ষকদের নিয়ে ছেলেখেলা? এটা কখনই সহ‍্য করা যাবেনা।
এরাজ্যে ৪১০০০ ঠিকাভীত্তিক শিক্ষক রয়েছেন। আবার টেট হবে,রাজ‍্যের ঠিকাভীত্তিক শিক্ষকদের পুণরায় টেট উত্তীর্ণ হতে হবে। এখন প্রশ্ন হলো, এতো দিন থেকে চাকরি স্থায়ীকরণ কেন করা হলো না ? এটা কি কোন বিভাগীয় দুর্বলতা, না পরিকল্পিত ষড়যন্ত্র বোঝতে পারছি না। কিন্তু এটা বোঝতে পারছি আমাদের মাননীয় শিক্ষামন্ত্রী টেট সার্টিফিকেট আর ড্রাইভিং লাইসেন্সের মধ্যে হয়তো কোন ফারাক বোঝেন না।

বিগত কয়েক দিন থেকে আমাদের সহযোদ্ধারা নেতৃত্ব দিয়ে সংগ্রাম চালিয়ে যাচ্ছেন, তাঁদের জানাই ধন্যবাদ ও সেলাম। সঙ্গে ধন্যবাদ জানাই সকল অংশগ্রহণকারী সতীর্থ শিক্ষকদের, বিভিন্ন সামাজিক সংগঠনের কর্মীবৃন্দ,নেতা,সাংবাদিক বন্ধু, এবং সমস্ত রাজ‍্যবাসীকে। কিন্তু আমাদের এই সংগ্রামে নানা ধরণের ভয়, প্রলোভন দেখানো হবে, আমাদের সংযত এবং ঐক্যবদ্ধ হতে হবে। আমাদের সংকল্প হোক কোন অপশক্তির কাছে হার নামানা।  সংগ্রাম যত দীর্ঘ হয় হোক আমাদের অধিকার আদায় করতেই হবে। আমাদের দাবি--  "বিনা শর্তে বেতনসুরক্ষা সহ নিয়মিত করণ"। মাননীয় শিক্ষামন্ত্রী ৪১০০০ শিক্ষকদের অভিভাবক নন। যদিও উনার হাতে আইন আছে তথাপি অগণতান্ত্রিক কাজ হলে আমরা এর প্রতিবাদ করবই। সবশেষে একটাই কথা আমাদের সংযত হয়েই সংগ্রাম এগিয়ে নিয়ে যেতে হবে। যত বাধাই আসুক না কেনো।

'হে মোর চিত্ত,পুণ্য তীর্থে জাগো রে ধীরে'

পরিস্থিতি যত উদ্ভট, সমাজের পরিবেশ যত প্রতিকূল, মূলত সময় এখন প্রশ্রয় দেয় অজ্ঞতায়। অন্তরস্থ ভাঙন তত তরান্বিত। সাধারণ ভাবে চতুর্...